ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ১২:২৩:৪০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

চট্টগ্রামের সকল চিকিৎসকের ছুটি বাতিল 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৯ এএম, ৫ জুন ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

চট্টগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের বাতিল করা হয়েছে সেখানকার সব চিকিৎসকদের ছুটি। সীতাকুন্ডের ভাটিয়ারী এলাকায় কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এমন ঘোষণা দেওয়া হয়।

শনিবার (৪ জুন) রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও রোববার সকালেও আগুন জ্বলতে থাকে। অগ্নিকাণ্ডের সময় বিস্ফোরণের ঘটনা ঘটায় হতাহতের সংখ্যা আরও বেড়ে যায়।

হতাহতদের চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়। অতিরিক্ত রোগীর চাপে অনেককে ওয়ার্ড ছাড়াও হাসপাতালের মেঝেতে চিকিৎসা দেওয়া হয়। এছাড়া নগরীর অন্যান্য হাসপাতাল এবং কম্বাইন্ড মিলিটারি হাসপাতালেও (সিএমএইচ) রোগী বাড়তে থাকে।

এ পরিস্থিতিতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী চিকিৎসকদের দ্রুত হাসপাতালে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন।

ঘটনার পর ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের কাজ করছেন। এছাড়া ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লাসহ আশেপাশের বিভিন্ন জেলা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরাও আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।